বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) কর্তৃক পরিচালিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের ‘সহকারী জেনারেল ম্যানেজার’ পদের অপেক্ষমান তালিকা হতে ০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।
পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)
পদ সংখ্যা: ০২ জন (অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত)
বেতন স্কেল: ৪৩,৫০০/- থেকে ১,০৫,০৫০/- টাকা (পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী)
প্রয়োজনীয় কার্যক্রম ও তারিখ:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখে প্রয়োজনীয় কাগজাদি সংগ্রহের জন্য এবং ০২ জুলাই ২০২৬ তারিখে অঙ্গীকারনামা স্বাক্ষরের জন্য উপস্থিত থাকতে হবে। নির্ধারিত তারিখে উপস্থিত না হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
স্থান: পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন (৮ম তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
অন্যান্য প্রয়োজনীয় তথ্য:
১. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা তৈরি করতে হবে।
২. জেলা সিভিল সার্জন অথবা বাপবিবোর্ডের মেডিকেল অফিসার কর্তৃক প্রত্যয়নকৃত স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট এবং ডোপ টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে।
৩. চাকরিতে যোগদানের ০১ বছরের জন্য অন-প্রবেশনকাল (শিক্ষানবিশ কাল) বলবৎ থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ