গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ পেট্রোবাংলার কেন্দ্রীয় নিয়োগের আওতায় অপেক্ষমাণ প্যানেল হতে সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশিত হয়েছে।

সুপারিশকৃত পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ) - ০২ জন
২. সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) - ০১ জন
৩. সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ০২ জন
৪. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স) - ০৪ জন
৫. সহকারী প্রকৌশলী (সিভিল) - ০৩ জন
৬. সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) - ০৩ জন
৭. সহকারী কর্মকর্তা (সাধারণ) - ০১ জন
৮. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ০১ জন
৯. উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) - ০২ জন
১০. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) - ০১ জন

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৬ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার অফিস চলাকালীন সময়ের মধ্যে জিটিসিএল প্রধান কার্যালয় (মেডিক্যাল শাখা, ৩য় তলা, এফ-১৮/এ, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭)-এ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা:
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাসমূহ (CBC, Blood Group, X-ray, ECG, Urine R/E ইত্যাদি) সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষ করে 'Urine for Drug Abuse' পরীক্ষাটি অবশ্যই সরকারি প্রতিষ্ঠান হতে সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ পেট্রোবাংলার সুপারিশকৃতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এ পেট্রোবাংলার সুপারিশকৃতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ

Live Support