ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৩টি ব্যাংকের (সোনালী ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক) ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ৬৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের সংখ্যা: ৬৯টি (সোনালী ব্যাংক পিএলসি- ৪৭টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ০২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক- ২০টি)।

মৌখিক পরীক্ষার তারিখ: ১৭ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

পরীক্ষার স্থান ও সময়: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র।
২. ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং সত্যায়িত ফটোকপি।
৫. স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদ।
৬. মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ।
৭. বর্তমানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।

সতর্কতা: নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এবং প্রয়োজনীয় দলিলাদি প্রদর্শনে অসমর্থ হলে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩টি ব্যাংকের ৬৯টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

৩টি ব্যাংকের ৬৯টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ