স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহের পাসপোর্ট ও ভিসা উইংয়ে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী বিসিএস ক্যাডার কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম:
১. কাউন্সেলর (উপসচিব)
২. প্রথম সচিব

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
- আবেদনকারীকে অবশ্যই স্থায়ী সরকারি চাকুরে হতে হবে।
- কাউন্সেলর পদের জন্য ৫ম গ্রেডভুক্ত এবং কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রথম সচিব পদের জন্য ৬ষ্ঠ গ্রেডভুক্ত এবং কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনের শেষ তারিখে প্রার্থীর চাকরির মেয়াদ ন্যূনতম ৪ বছর অবশিষ্ট থাকতে হবে।
- ১ জানুয়ারি ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাদের সন্তান সংখ্যা দুইয়ের অধিক তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত 'জীবন বৃত্তান্ত ছক' অনুযায়ী আবেদনপত্র পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ও ২ কপি ছবিসহ সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রটি সরাসরি উপসচিব (মিশন শাখা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ভবন নং- ০৮, কক্ষ নং-২১৬, ৩য় তলা) এর নিকট পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ জুন, ২০২৬ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশস্থ মিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশস্থ মিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশস্থ মিশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ