বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের বিভিন্ন পর্বের বোর্ড সমাপনী পরীক্ষা-২০২৫ এর ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পরীক্ষার বিষয়সমূহ: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন লাইভষ্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম পর্বের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষা।
ফরম পূরণের প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। ফরম পূরণের জন্য বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
ফরম পূরণের সময়সীমা: ০৭ জুন, ২০২৬ হতে ১৮ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত (জরিমানা ব্যতীত)।
বিলম্ব ফি-সহ ফরম পূরণের সময়: ২১ জুন, ২০২৬ হতে ২৩ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত।
পরীক্ষা শুরুর তারিখ ও সময়: বোর্ড সমাপনী পরীক্ষা আগামী ০৮ আগস্ট, ২০২৬ তারিখ হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশেষ নির্দেশনা: পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ