ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদের নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল বা নিয়োগ পত্র প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক

বেতন স্কেল: ১৬তম গ্রেড (৯,৩০০-২২,৪৯০/- টাকা)

যোগদানের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

যোগদানের স্থান: মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, ৯৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।

প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলি:
১. নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
২. যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ এবং ফটোকপি দাখিল করতে হবে।
৩. স্ব-স্ব জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদপত্র ও ডোপ টেস্ট সনদপত্র দাখিল করতে হবে।
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে।
৫. নিয়োগপ্রাপ্তদের ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পত্র প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পত্র প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পত্র প্রকাশ