গণপূর্ত অধিদপ্তরের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে মেধানুসারে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ৫৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক - ৫৩ জন।
যোগদানের তারিখ: নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি বা সংগ্রহ সাপেক্ষে আগামী ০১ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন), প্রধান প্রকৌশলীর দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
নিয়োগপত্র জারির পর বা যোগদানের পরেও দাখিলকৃত সনদসমূহ, স্বাস্থ্যগত পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসংগতি পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী যেকোনো নির্দেশনা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ