ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আওতাভুক্ত সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এর নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-
মোট পদসংখ্যা: ১৩ টি
পরীক্ষার তারিখ: ২২ মে ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ০৯.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত (মোট ৩ ঘণ্টা)
পরীক্ষার কেন্দ্র: তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা।
পরীক্ষার ধরন ও নম্বর বিভাজন:
পরীক্ষাটি প্রিলিমিনারি ও লিখিত আকারে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষা ১ ঘণ্টা (১০০ নম্বর) এবং লিখিত পরীক্ষা ২ ঘণ্টা (২০০ নম্বর) ব্যাপী চলবে।
প্রবেশপত্র সংগ্রহ: যোগ্য প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
জরুরি নির্দেশনা: পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ