সোনালী ব্যাংক পিএলসি-তে (Sonali Bank PLC Exam date 2026) ১৬৬টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (আইটি) - ১৬৬টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ মে ২০২৬ (শুক্রবার) তারিখ বিকাল ২:৩০ টা হতে বিকাল ৫:৩০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পদ্ধতি: মোট ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার জন্য ১ ঘণ্টা এবং লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ: ঢাকা শহরের তেজগাঁও এলাকার তিনটি কেন্দ্রে (তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ এবং তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহ: যে সকল প্রার্থী ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৬৬টি পদে সোনালী ব্যাংক পিএলসি-এর MCQ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ