তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডিপিএলসি)-এ চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্য হতে সাময়িকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম: মেডিক্যাল রিটেইনার (খন্ডকালীন)

কাজে যোগদানের তারিখ: ০৩/০৬/২০২৪ খ্রি.

যোগদানের স্থান: কোম্পানির প্রধান কার্যালয় (১০৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫), নিয়োগ ও প্রশিক্ষণ বিভাগ (৮ম তলা)।

গুরুত্বপূর্ণ তথ্য: নির্বাচিত প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। যোগদানের সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে। যদি কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ