বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা-২০২৫ এর আওতায় ১৪-২০তম গ্রেডের বিভিন্ন পদের বিপরীতে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
সুপারিশকৃত পদের নাম:
১. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
২. একাউন্ট এসিস্ট্যান্ট
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
৪. অফিস সহায়ক
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণপূর্বক আগামী ১৭ মে ২০২৬ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রশাসন অনুবিভাগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
২. সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ