বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত পদে অপেক্ষমান প্যানেল থেকে চূড়ান্তভাবে নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই প্যানেল থেকে প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: পরিদর্শক (বন/প্লান্ট) - ০১ জন।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীকে আগামী ২০ মে ২০২৬ খ্রি. তারিখ অফিস সময়ের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
গুরুত্বপূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র:
১. চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
২. সিভিল সার্জন কর্তৃক শারীরিক সুস্থতার সার্টিফিকেট (ডোপ টেস্ট রিপোর্টসহ) দাখিল করতে হবে।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
৪. নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ