ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে (combined 10 bank officer (general) exam date 2026) সমন্বিতভাবে ১৮৮০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি (MCQ) এবং লিখিত পরীক্ষার সময়সূচি ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি:
১. প্রিলিমিনারি পরীক্ষা (MCQ): ১৬ মে ২০২৬ (শনিবার), বিকাল ৩:০০টা হতে ৪:০০টা পর্যন্ত।
২. লিখিত পরীক্ষা: ০৬ জুন ২০২৬ (শনিবার), বিকাল ৩:০০টা হতে ৫:০০টা পর্যন্ত।

পরীক্ষার মান বণ্টন:
প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের ওপর অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার সময় উভয় কান দৃশ্যমান রাখতে হবে। আসন বিন্যাস পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

১৮৮০ পদে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ