গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের ‘অফিস সহায়ক’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়।

পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

যোগদানের তারিখ ও সময়: আগামী ১৩ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টার মধ্যে যোগদান করতে হবে।

যোগদানের স্থান: সচিব, সেতু বিভাগ বরাবর সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় তথ্যাদি:
১. যোগদানের সময় বাংলাদেশ সচিবালয় ক্লিনিক অথবা সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট রিপোর্টসহ শারীরিক সুস্থতার সনদ দাখিল করতে হবে।
২. নির্বাচিত প্রার্থীদের ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
৩. কোনো সরকারি বা বেসরকারি দপ্তরে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সংগৃহীত অব্যাহতি পত্র জমা দিতে হবে।
৪. নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সেতু বিভাগের নিয়োগপত্র প্রকাশ

সেতু বিভাগের নিয়োগপত্র প্রকাশ

সেতু বিভাগের নিয়োগপত্র প্রকাশ