চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের আওতাধীন অনুমোদিত অর্গানোগ্রামভুক্ত বিভিন্ন শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা: কনসালটেন্ট (গাইনি এন্ড শিশুস্বাস্থ্য)- ০৫টি এবং মেডিকেল অফিসার, উপ-সহকারী প্রকৌশলী ও সার্ভেয়ারসহ বিভিন্ন পদ।
বয়স সংক্রান্ত তথ্য: ০২/০৫/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ১নং ক্রমিকে বর্ণিত পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://jobcee.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ পদভেদে ১১২ টাকা থেকে ২২৩ টাকা অনলাইনে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শুরু হবে ০৪ মে ২০২৬ তারিখ সকাল ০৯:০০ টা থেকে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ