চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পদের জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক (ড্রাইভিং টেস্ট) ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

প্রয়োজনীয় নির্দেশনাবলী:
প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসন বিভাগ, বন্দর ভবন, চট্টগ্রাম হতে ০২ (দুই) সেট ‘পুলিশ প্রত্যয়ন বিবরণী ফর্ম’ সংগ্রহ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্তাবলী:
পুলিশী তদন্তে কোনো বিরূপ মন্তব্য পাওয়া না গেলে এবং প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ (BRTA) হতে সঠিক পাওয়া গেলে নিয়োগের বিষয়টি চূড়ান্তভাবে বিবেচনা করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরির নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ