বাংলাদেশ ব্যাংক কর্তৃক ০৭টি ব্যাংকে 'অফিসার (ক্যাশ)' পদের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে ০৫/০৫/২০২৬ তারিখ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/) হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের/সংগ্রহের সুযোগ থাকবে না।

প্রবেশপত্র ব্যতিরেকে পরীক্ষায় অংশগ্রহণের কোন সুযোগ নেই।

এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীদের bscs.recruitment@bb.org.bd ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

 ৮৫২ পদের  সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ