স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শর্তসাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (০২ জন)
যোগদানের তারিখ ও সময়: আগামী ২৯ এপ্রিল, ২০২৬ তারিখ
যোগদানের স্থান: যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (ভবন-০৩, কক্ষ নম্বর-৩১৪) বরাবর আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনাবলি:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট যোগদানের সময় জমা দিতে হবে।
২. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে মুচলেকা প্রদান করতে হবে।
৩. পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে ৩ সেট জমা দিতে হবে।
৪. যোগদানের সময় নিয়োগপত্রের মূলকপি প্রদর্শন করে ফটোকপি দাখিল করতে হবে।
নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ