শিল্প মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত ৩টি ক্যাটাগরির পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৪ জন
২. কম্পিউটার অপারেটর: ১৭ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৮ জন
মৌখিক পরীক্ষার তথ্য:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ