বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (IDRA) সহকারী পরিচালক এবং কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১ ও ২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পদের নাম: সহকারী পরিচালক এবং কর্মকর্তা।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ০১ মার্চ ২০২৬ (সকাল ১১:০০ ঘটিকা) এবং ০২ মার্চ ২০২৬ (সকাল ১১:০০ ও দুপুর ২:০০ ঘটিকা)।
পরীক্ষার স্থান: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন কপি (Applicant's Copy) এবং ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি প্রদর্শন করতে হবে। এছাড়া কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত স্বহস্তে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম এবং কোটা দাবির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ