সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) সচিবালয় কর্তৃক বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় মোট ২১ জন প্রার্থী ব্যবহারিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড)

পরীক্ষার তথ্য: গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উত্তীর্ণ প্রার্থীদের এখন ব্যবহারিক পরীক্ষায় (Operator Standard Aptitude Test) অংশগ্রহণ করতে হবে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি: ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ এবং সময় সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ