সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পদের নাম: অফিস সহায়ক
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২৯ জন

মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সেমিনার কক্ষে

প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সকাল ১১:০০ টার মধ্যে উপস্থিত থাকতে হবে। উপস্থিত হওয়ার সময় আবেদনপত্রের কপিসহ সকল সনদের সত্যায়িত এক সেট অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা প্রদান করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ