গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর অধীন সার্কিট হাউজে বেশ কিছু শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামসমূহ:
১. বেয়ারার
২. বাবুর্চি
৩. সহকারী বাবুর্চি
৪. মালি
৫. নিরাপত্তা প্রহরী
আবেদনের যোগ্যতা ও বয়স:
প্রার্থীর বয়স ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dckishoreganj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০.০০ ঘটিকা।
- আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬, রাত ১১.৫৯ ঘটিকা।
প্রয়োজনীয় তথ্য:
আবেদনকারীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ