নৌপরিবহন অধিদপ্তরের অধীনে সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬-এর চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসাথে উত্তীর্ণ প্রার্থীদের জন্য চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন মেরিন একাডেমিতে ভর্তির বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
ভর্তির প্রক্রিয়া ও নির্দেশনাবলী:
উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে স্ব-স্ব একাডেমির নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় (শারীরিক বিকৃতি, তোতলামি, ডোপ টেস্ট ইত্যাদি) অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল ভর্তির জন্য বিবেচিত হবেন। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে তার আসন শূন্য ঘোষণা করা হবে। ভর্তির কার্যক্রম শুক্র ও শনিবারও চলমান থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ