সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর 'জুনিয়র টেকনিশিয়ান (বিদ্যুৎ)' পদের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক বা ভাইভা পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৫/০২/২০২৬ এবং ২৬/০২/২০২৬ তারিখ প্রতিদিন সকাল ০৯:৩০ মিনিটে মৌখিক পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (মূল ভবন, ৭ম তলা), ঢাকা।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনাবলী:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য গণ্য হবে।
২. প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৪. সকল দলিলাদির এক সেট সত্যায়িত ফটোকপি চেকিং বোর্ডে জমা দিতে হবে।
৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ