সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিদ্যুৎ বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩টি ভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। কমিশন কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. বিদ্যুৎ পরিদর্শক (৯ম গ্রেড): ০৬ জন
২. সুপারিনটেনডেন্ট (১০ম গ্রেড): ০২ জন
৩. ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড): ১৫ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
প্রার্থীদের সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। চূড়ান্ত নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যতা যাচাই করবে। এছাড়া প্রার্থীদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং জীবন-বৃত্তান্ত (পুলিশ ভেরিফিকেশন) যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো তথ্যের গরমিল বা সনদ জালিয়াতি প্রমাণিত হলে প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চূরান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ