সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ (MCQ) পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী প্রার্থীদের এই পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬
পরীক্ষার কেন্দ্র: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার, কুর্মিটোলা এবং সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, শাহীনবাগ, তেজগাঁও, ঢাকা।
পরীক্ষার ধরন: এমসিকিউ (MCQ)

বিশেষ নির্দেশনা:
১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই রঙিন প্রবেশপত্র সাথে আনতে হবে।
২. আবেদনকারী প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ