সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন ১০ম গ্রেডের নিরাপত্তা পরিদর্শক (এসআই) পদের ১৩ (তেরো)টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

উপস্থিতির সময় প্রার্থীদের সাথে লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১০ (দশ) কপি সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি মোতাবেক সকল কাগজপত্রের ৬ (ছয়) সেট সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ