সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমির রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর নিয়োগপত্র ও যোগদানের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশিত হয়েছে।

পদের নাম: হিসাব রক্ষণ অফিসার (স্থায়ী)

যোগদানের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যোগদানের স্থান: বাংলাদেশ শিশু একাডেমি, প্রধান কার্যালয়, ঢাকা।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সুস্বাস্থ্য সম্পর্কিত মেডিকেল সার্টিফিকেট।
২. যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৪. প্রার্থী বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র দাখিল করতে হবে।

অন্যান্য শর্তাবলি: সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রার্থী যোগদানের তারিখ থেকে ৬ (ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে থাকবেন। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগপত্র প্রকাশ ও যোগদানের নির্দেশনা

বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগপত্র প্রকাশ ও যোগদানের নির্দেশনা