সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

সেতু বিভাগের আওতায় ১৩-২০তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে মোট ২৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০২ জন
২. হিসাবরক্ষক: ০১ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৮ জন
৪. অফিস সহায়ক: ১২ জন

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
চূড়ান্তভাবে নির্বাচিত সকল প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবশ্যিকভাবে ইমেইলে (dsadmin@bridgesdivision.gov.bd) অথবা সরাসরি সেতু বিভাগের প্রশাসন শাখায় উপস্থিত হয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
পুলিশ ভেরিফিকেশন ফরমের সাথে নাগরিক সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সেতু বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ