বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহের ১৬তম ও ২০তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ৫৪ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩ জন
২. হিসাব সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২ জন
৩. অভ্যর্থনাকারী: ০৩ জন
৪. ক্যাশিয়ার: ০১ জন
৫. বিক্রয় সহকারী: ০১ জন
৬. রেকর্ড কীপার: ০১ জন
৭. টেলিফোন অপারেটর: ০১ জন
৮. সাব-স্টেশন মেকানিক: ০২ জন
৯. অফিস সহায়ক: ২৮ জন
১০. অফিস সহায়ক/ প্রহরী: ০৩ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।
করণীয় ও নিয়োগ প্রক্রিয়া:
পুলিশ ভেরিফিকেশন ফরম বাংলাদেশ জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে। নিয়োগপত্র সংক্রান্ত কোনো প্রয়োজনে জাদুঘরের প্রশাসন শাখায় যোগাযোগ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ