গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক “অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৩ (তিন) জন প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদেরকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলি:
- সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা মনোনীত মেডিকেল অফিসার কর্তৃক মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) দাখিল করতে হবে।
- ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে নিযুক্ত থাকবেন।
- চাকুরিতে যোগদানকালে ৩০০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
- চাকুরি থেকে অব্যাহতি বা ইস্তফা নিতে হলে কমপক্ষে ০১ (এক) মাস পূর্বে নোটিশ প্রদান অথবা ০১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ