ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৬তম গ্রেডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
যোগদানের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫
যোগদানের স্থান: মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, ৯৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল শিক্ষা সনদের মূল কপি, অনলাইন আবেদনের কপি, প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা: প্রার্থীদের নিজ খরচে নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদপত্র এবং 'ডোপ টেস্ট' রিপোর্ট যোগদানের সময় অবশ্যই জমা দিতে হবে।
নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগপ্রাপ্তদের পরবর্তী ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ