দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) ৬ষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। একই সাথে ৭ম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার (JAIBB ও AIBB) সময়সূচী ও আবেদন সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ: ৭ম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা আগামী ১১, ১৮ ও ২৫ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন বিভাগীয় সদরে অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ২৬ জানুয়ারি ২০২৬ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী পরীক্ষার্থীদের আইবিবির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।
পরীক্ষা ফি: প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা (ফিক্সড কস্টসহ) ফি নির্ধারণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ নিয়ম: JAIBB পর্বের সকল বিষয়ে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী AIBB পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং উভয় পর্বের পরীক্ষা একসাথে দেওয়া যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: