বাংলাদেশ ডাক বিভাগের কেন্দ্রীয় সার্কেল, ঢাকা-এর আওতাধীন বিভিন্ন পদে অপেক্ষমান তালিকা হতে ৫ম পর্যায়ে নিয়োগপত্র ইস্যু এবং যোগদানের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ ইন্সপেক্টর অব পিএলআই/ ইন্সট্রাক্টর (পিটিসি) - ০১টি
২. উপজেলা পোস্টমাস্টার - ০১টি
যোগদানের তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে রেজিস্ট্রি ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ২২-০২-২০২৬ তারিখের মধ্যে পোস্টমাস্টার জেনারেল-এর কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ঢাকায় আবশ্যিকভাবে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বিশেষ নির্দেশনা:
যদি কোনো প্রার্থী নির্ধারিত তারিখের পূর্বে নিয়োগপত্র হাতে না পান, তবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ