বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)-এর চাহিদার প্রেক্ষিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নাম: নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সিনিয়র ক্রয়/ভান্ডার/সিএন্ডএফ কর্মকর্তা।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ এবং ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখসমূহে বিকাল ৫:৩০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং বিশেষ যোগ্যতার (যেমন: আইইএলটিএস, টোফেল, স্যাট ইত্যাদি) সনদপত্র অবশ্যই সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ