বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গ্রেড-১৩ এবং গ্রেড-১৪ এর একাধিক পদের জন্য যোগ্য প্রার্থীদের এই ফলাফল ঘোষণা করা হয়।
পদের নামসমূহ:
প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিরাপত্তা অধিক্ষক (পুরুষ ও মহিলা) এবং নিরাপত্তা অপারেটর (পুরুষ ও মহিলা) পদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ:
প্রাথমিকভাবে নির্বাচিত এই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন, স্বাস্থ্যগত পরীক্ষা এবং দাখিলকৃত সকল শিক্ষাগত ও অন্যান্য কাগজের সঠিকতা যাচাই করা হবে। সকল তথ্য ও প্রতিবেদন সন্তোষজনক পাওয়া গেলে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য যে, এই ফলাফলটি কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ