বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদের আবেদনকারী প্রার্থীদের ব্যাবহারিক পরীক্ষা (ড্রাইভিং টেস্ট) এর সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার স্থান: যানবাহন বিভাগ (এমটি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৮ নং গেইট সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকা।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন শিফটে (সকাল ৯:৩০, ১০:৩০, ১১:৩০ এবং দুপুর ১২:৩০ ও ২:০০ টায়) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. প্রবেশপত্রের (Admit Card) ০২ কপি রঙিন প্রিন্ট।
২. পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মূলকপি এবং ০১ সেট ফটোকপি।
৩. জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৪. এসএসসি ও এইচএসসি বা সমমান সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৫. কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
প্রার্থীদের নিজ নিজ রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ