গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনবল নিয়োগের লক্ষ্যে পরিচালিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
যোগদানের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন ও যোগদানের প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে। যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ, ০২ কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কোটার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
অন্যান্য শর্তাবলী:
যোগদানকালে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম এবং ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক সংক্রান্ত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া চাকরিতে যোগদানের সময় সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ