প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর ৯ম গ্রেডভুক্ত একটি কারিগরি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে ৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ), এজেন্সি ভেরিফিকেশন এবং যাবতীয় সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
পরীক্ষা ও যাচাইয়ের তারিখ ও সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, সকাল ০৯:০০ ঘটিকা।
স্থান: এমইএস আইবি, ঢাকা সেনানিবাস, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
নির্বাচিত প্রার্থীদের ৫ সেট সত্যায়িত কপিসহ নিম্নবর্ণিত কাগজপত্র সাথে আনতে হবে:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও আইইবি মেম্বারশিপ সনদ
৩. জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ
৪. ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি
৫. চারিত্রিক সনদপত্র এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ