সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে পদভেদে ভিন্ন ভিন্ন তারিখে সকাল ০৯:৩০ ঘটিকা হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: মহাপরিচালকের কার্যালয়, ১৬ আব্দুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র (নিজ, পিতা ও মাতা), নাগরিকত্ব সনদ, কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), প্রবেশপত্র এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে। মূল কপির পাশাপাশি সকল কাগজপত্রের ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ রেলওয়ের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বাংলাদেশ রেলওয়ের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ