প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ছড়িয়ে পড়া গুজব এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে জরুরি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ না পাওয়ায় পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং যথাসময়ে ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৬ ইং
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের দিনই জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার্থীদের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রশ্নপত্র ফাঁসের কোনো আলামত পাওয়া যায়নি বিধায় পূর্বনির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ফলাফল প্রকাশিত হবে।
সূত্রঃ DPE- Comilla.gov.bd
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ: