দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এ বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: ঢাকা কলেজ, ঢাকা।

প্রবেশপত্র সংগ্রহ: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীগণ আগামী ১১/০১/২০২৬ তারিখ হতে পরীক্ষা শুরু হওয়ার ০১ ঘণ্টা পূর্ব পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পরীক্ষার সময় কান ঢেকে রাখা যাবে না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ