বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৬তম বি.সি.এস. ২০২৩-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৩য় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। এই পর্যায়ে সাধারণ, কারিগরি এবং উভয় ক্যাডার মিলিয়ে মোট ১৩৬১ জন প্রার্থীর পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার তারিখ ও সময়:
মৌখিক পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার স্থান:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
১. প্রার্থীদের বিপিএসসি-র ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।
২. অনলাইন ফরমের সাথে পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল মূল ও সাময়িক সনদের সত্যায়িত কপি, এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. প্রার্থীদের অতিরিক্ত তথ্য সংবলিত BPSC Form-3 অনলাইনে পূরণ করে তার ২ টি কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই জমা দিতে হবে।
৪. ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে নিজ নিজ সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

বিশেষ নির্দেশনা:
মৌখিক পরীক্ষার বোর্ডে মূল সনদসমূহ অবশ্যই প্রদর্শন করতে হবে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ