দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৬টি পদে মোট ১৪১ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ২৪-০৫-২০১৮ তারিখ থেকে  । অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ২৫ জুন, ২০১৮, বিকেল ৪টা পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

উচ্চমান সহকারী, বেতার যন্ত্রচালক(ওয়ারলেস অপারেটর), অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক (এমএলএসএস),  নিরাপত্তা প্রহরী(গার্ড দারোয়ান )

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://ddmr.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫ জুন , ২০১৮ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত নিচেঃ

চাকরির আবেদন করতে SMS করুন