বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল ও সংরক্ষিত প্যানেল থেকে প্রার্থী মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পরিকল্পনা মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ পদের ফলাফল ঘোষণা করা হয়।
পদের নাম ও মনোনয়নের তথ্য:
১. প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই পদে সংরক্ষিত প্যানেল বা অপেক্ষমাণ মেধা তালিকা হতে মোট ০২ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
২. সহকারী জরিপ অফিসার (১১তম গ্রেড): ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই পদে মৌখিক পরীক্ষায় কোনো প্রার্থী উপস্থিত না হওয়ায় কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
মনোনীত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্য, সনদ ও কাগজপত্র নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হওয়া এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। যদি কোনো প্রার্থীর কাগজপত্রে ঘাটতি বা ভুল তথ্য পরিলক্ষিত হয়, তবে তার সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ