ADVERTISING
ADVERTISING

জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর এর রাজস্ব প্রশাসনের অধীন ১৬তম গ্রেডের বিভিন্ন পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনা কর্তৃক উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ০৬ ডিসেম্বর ২০২৬
সময়: সকাল ০৯:৩০ ঘটিকা
স্থান: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয়, খুলনা।

মৌখিক পরীক্ষার তারিখ: ০৭ ও ০৮ ডিসেম্বর ২০২৬ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ADVERTISING

প্রয়োজনীয় নির্দেশনা:
১. ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই সাথে রাখতে হবে।
২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সাথে আনতে হবে।
৩. সকল মূল সনদের পাশাপাশি ০১ (এক) সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
৪. ট্রেসার পদের প্রার্থীদের ড্রয়িং বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট কোর্সের মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন