ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩-১৬তম ও ১৭-২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। মোট ৫টি ক্যাটাগরির পদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়: ০৫ ডিসেম্বর ২০২৬, শনিবার (সকাল ১১:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত)।

পদের নামসমূহ: থানা/উপজেলা প্রশিক্ষক, উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা, অফিস সহকারী, ব্যান্ডস্‌ ম্যান ও অফিস সহায়ক।

প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখ হতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

ADVERTISING

পরীক্ষার স্থান: প্রাথমিক বাছাই পরীক্ষার স্থান ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

অন্যান্য পদের তথ্য: অবশিষ্ট ১১টি ক্যাটাগরির পদের সরাসরি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার তারিখ ও সময় পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন