কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টেকনিশিয়ান (এসটিজি/বয়লার) এবং ফিটার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী জানানো হয়েছে।
গত ০৫/০৯/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৫ জন টেকনিশিয়ান (এসটিজি/বয়লার) এবং ২২ জন ফিটার পদে প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
পরীক্ষার স্থান: মাতারবাড়ী ২৬০০ মে: ও: আন্ট্রা-সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, সিপিজিসিবিএল, মহেশখালী, কক্সবাজার।
নির্বাচিত প্রার্থীগণকে ০৪ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, আবেদনপত্র, প্রবেশপত্র, সকল সনদ ও মার্কশীট, ট্রেড কোর্স/ডিপ্লোমা সনদ, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নাগরিকত্ব সনদ এবং কর্মরতদের অনাপত্তিপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ০১ (এক) সেট কপি আগামী ০১/১২/২০২৬ (মঙ্গলবার) তারিখের মধ্যে উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম এন্ড এডমিন), এইচআরএম এন্ড এডমিন বিভাগ, কর্পোরেট অফিস, সিপিজিসিবিএল, ঢাকা-বরাবর সরাসরি/কুরিয়ারে প্রেরণ করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল মূল কাগজপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ