বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর আওতাধীন বিউবো মাধ্যমিক বিদ্যালয়, কেওয়াটখালী, ময়মনসিংহের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
- সহকারী শিক্ষক (পদার্থ/রসায়ন/গণিত/জীব বিজ্ঞান/বাংলা/ইংরেজি) - ১ জন
- সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) - ১ জন
- ল্যাবরেটরী সহকারী - ১ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সহকারী শিক্ষক (ক্রমিক নং ১): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ও বিএড/সমমান সহ মাউশি অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা স্নাতকোত্তরসহ ৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বাংলা/ইংরেজি/গণিত/পদার্থ/রসায়ন/জীব বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের চাকরি প্রাপ্তির ৩ বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে বি.এড. সার্টিফিকেট জমা দিতে হবে।
- সহকারী শিক্ষক (ক্রমিক নং ২): স্নাতক/সমমান (শারীরিক শিক্ষা বিষয়ে) সহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
- ল্যাবরেটরী সহকারী (ক্রমিক নং ৩): এইচ.এস.সি/সমমান (বিজ্ঞান শাখা) সহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
বয়সসীমা:
- ক্রমিক নং ১ পদের জন্য সর্বোচ্চ ৫০ বছর।
- ক্রমিক নং ২ ও ৩ পদের জন্য ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৬।
ADVERTISING
আবেদনের প্রক্রিয়া:
- প্রার্থীদের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, নম্বরপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মোবাইল নম্বর ও ই-মেইলসহ জীবন বৃত্তান্ত সদস্য-সচিব, নিয়োজন কমিটি, তত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, কেওয়াটখালী, বিউবো, ময়মনসিংহ বরাবর ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে।
- আবেদনপত্রের খামের উপর আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
- সোনালী ব্যাংক পিএলসি, বীণা শাখা, ময়মনসিংহ এর অনুকূলে ৪০০/- টাকা জমা দিয়ে জমার স্লিপ আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে (হিসাব নং-৩৩২১৭০২০০০৫২৭, রাউটিং নং-২০০৬১০৩৪০)।
- কোনো সরাসরি বা হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
লিখিত ও মৌখিক পরীক্ষা:
- লিখিত পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
- মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ